২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, আটক ১

এ ঘটনায় ১৯ বছর বয়সি এক যুবককে আটক করেছে পুলিশ।

ময়মনসিংহে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, আটক ১

ইয়াসিন আহমেদ শরীফ

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2023, 05:47 PM

Updated : 25 Oct 2023, 05:47 PM

ময়মনসিংহের গৌরীপুরে ছুরিকাঘাতে ১৭ বছর বয়সি কলেজছাত্র খুন হয়েছে; এ ঘটনায় আটক হয়েছেন এক যুবক।

বুধবার সকালে উপজেলার সিধলা ইউনিয়নের মনাটি গ্রামে এ ঘটনা ঘটে বলে গৌরীপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান।

নিহত ইয়াসিন আহমেদ শরীফ ওই গ্রামের সবুজ মিয়ার ছেলে। সে নেত্রকোণার পূর্বধলা উপজেলার হাফেজ জিয়াউর রহমান কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

আটক ১৯ বছর বয়সি যুবক এরশাদ মিয়া একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাহমুদুল বলেন, পারিবারিক বিরোধের জেরে শরীফের বাবা সবুজ মিয়ার দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে জেলে ছিলেন এরশাদ মিয়া। সম্প্রতি তিনি জামিনে বের হয়ে আসেন।

নিহতের চাচা এবাদুর রহমান বলেন, “আমার ভাতিজা সকালে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে মনাটি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এলে এরশাদ তার বুকে ছুরি মারে। উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ভাতিজা মারা যায়।

“এরশাদ খুব উচ্ছৃঙ্খল যুবক। তার যন্ত্রণায় গ্রামবাসী অতিষ্ঠ। আমরা হত্যার বিচার চাই।”

ওসি আরও জানান, ঘটনার পরপরই গৌরীপুর থানা পুলিশ মনাটি গ্রামে অভিযান চালিয়ে এরশাদ মিয়াকে আটক করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।