ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই সময়ে ৬ জায়গায় হাতবোমা বিস্ফোরণ, আটক ২
শাহবাগ থানার ওসি বলেন, মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের পরপর দুজনকে আটক করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিয়ে যান। পরে তারা পুলিশে খবর দেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক মিনিটের ব্যবধানে অন্তত ছয় জায়গায় হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। এসময় আটক করা হয়েছে দুজনকে।
রোববার সন্ধ্যা ৬টা ৪২ মিনিটের আশেপাশে টিএসসির মেট্রোরেল সংলগ্ন মোড়, সিনেটভবনসহ আরও কয়েকটি স্থানে হাতবোমাগুলো ফাটানোর তথ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এসময় শিক্ষার্থীরা দুজনকে আটক করে পুলিশে দিয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান।
তিনি বলেন, মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজন আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
তিনি বলেন, শাহবাগ থানার ওসি বলেন, মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের পরপর দুজনকে আটক করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিয়ে যান। পরে তারা পুলিশে খবর দেয়।
এছাড়া হাতবোমার বিস্ফোরণ ঘটেছে আধুনিক ভাষা ইনস্টিটিউটের কাছে, ইউল্যাব স্কুলের সামনে, নীলক্ষেত মোড় ও নীলক্ষেত তোরণের কাছে।
