১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

মোটরসাইকেলে করে আসা এক ব্যক্তি জর্দার কৌটায় বানানো একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 03:28 PM

Updated : 19 Nov 2026, 03:28 PM

রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বেলা ১২টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানান কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম।

তিনি বলেন, “এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।”

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মোটরসাইকেলে করে আসা এক ব্যক্তি আগারগাঁও মেট্রো স্টেশনের পাম্প রুম ও বি-গেটের মধ্যবর্তী সড়কে জর্দার কৌটায় বানানো একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।

ঘটনাস্থল থেকে বিস্ফোরিত জর্দার কৌটাটি উদ্ধার করা হয়েছে।