১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

ম‍্যাচ বাঁচানোর লক্ষ‍্য নামছে বাংলাদেশ

19 Nov 2026, 01:52 PM

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৪০০

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৫৫৭

বাংলাদেশ ২য় ইনিংস: ৩৪.২ ওভারে ১০০/৫

19 Nov 2026, 01:49 PM

ম‍্যাচ বাঁচানোর লক্ষ‍্য বাংলাদেশের

চতুর্থ দিনের বিবর্ণ পারফরম‍্যান্সে জোহানেসবার্গ টেস্টে বিপাকে পড়ে গেছে বাংলাদেশ। জয়ের কথা ভুলে এখন ম‍্যাচ বাঁচাতে লড়তে হচ্ছে সফরকারীদের।

৩৪.২ ওভারে ৫ উইকেটে ১০০ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার চেয়ে এখনও ৫৭ রানে পিছিয়ে নাজমুল হোসেন শান্তর দল।

১৫ বলে দুই চারে ১২ রানে খেলছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন দাস। ১৪ বলে ১ চারে ৫ রানে ব‍্যাট করছেন টেস্টে বাংলাদেশের সফলতম ব‍্যাটসম‍্যান মুশফিকুর রহিম।

পঞ্চম দিনে প্রথম সেশন এই দুই ব‍্যাটসম‍্যানকে দিয়েই কাটিয়ে দিতে চাইবে বাংলাদেশ। এখনও ব‍্যাটিং বাকি মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনের।

দুটি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা ও সাইমন হার্মার। এই দুই জনই হতে পারেন সবচেয়ে বড় হুমকি।

সংক্ষিপ্ত স্কোর (আগের দিন শেষে):

বাংলাদেশ ১ম ইনিংস: ৪০০

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৫৫৭

বাংলাদেশ ২য় ইনিংস: ৩৪.২ ওভারে ১০০/৫ (তানজিদ ৪, মাহফিজুল ৩২, মুমিনুল ১, শান্ত ১১, হৃদয় ২৩, মুশফিক ৫*, লিটন ১২*; রাবাদা ১১-৫-২৯-২, ইয়ানসেন ৫-২-৭-১, প‍্যাটারসন ৬-১-১৪-০, মুল্ডার ৫-২-৯-০, হার্মার ৬.২-১-৩০-২, মার্করাম ১-০-৩-০)

19 Nov 2026, 01:49 PM

লাইভ ব্লগে স্বাগত

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ টেস্টের পঞ্চম দিনের খেলার সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।