আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ
কারা করেছে পুলিশ খতিয়ে দেখছে।
রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে সোবহানবাগে ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ফুটওভার ব্রিজের নিচে এবং রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে বিস্ফোরণের ঘটনা ঘটে।
শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
মেট্রো স্টেশনের নিচের বিস্ফোরণেও কারও আহত হওয়ার খবর তারা পাননি বলে তুলে ধরেন তিনি। তিনি বলেন, এটির ঘটনাস্থল কাফরুল থানা এলাকায় হওয়ায় বিষয়টি ওই থানা পুলিশ তদন্ত করবে।
