০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ঢাবির রাজু ভাষ্কর্যের সামনে হাতবোমা বিস্ফোরণ, আটক ২

সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে।

ঢাবির রাজু ভাষ্কর্যের সামনে হাতবোমা বিস্ফোরণ, আটক ২

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 07:20 PM

Updated : 09 Nov 2026, 07:20 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাষ্কর্যের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করেছে পুলিশ।

এর আগে গত ৮ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক মিনিটের ব্যবধানে অন্তত ছয় জায়গায় হাতবোমার বিস্ফোরণ ঘটে। এ সময় আটক করা হয় ৩ জনকে।

ওইদিন সন্ধ্যা ৬টা ৪২ মিনিটের দিকে টিএসসির মেট্রোরেল স্টেশনের নিচে, সিনেটভবনসহ আরও কয়েকটি স্থানে হাতবোমাগুলো ফাটানোর তথ্য দেন প্রত্যক্ষদর্শীরা।

এ সময় শিক্ষার্থীরা দুজনকে আটক করে পুলিশে দেন বলে তথ্য দিয়েছিলেন শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান।

পুরনো খবর:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘একই সময়ে’ ৬ জায়গায় হাতবোমা বিস্ফোরণ, আটক ৩