ঢাকা বিশ্বিবদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণ, আহত ২
বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ও মল চত্বর সংলগ্ন এলাকায় দুটি হাতবোমা ফাটানো হয়।
ঢাকা বিশ্বিবদ্যালয়ে কয়েক মিনিটের ব্যবধানে দুই জায়গায় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বেলা ২টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ও মল চত্বর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয় দাঁড় করিয়ে রাখা একটি গাড়ির ওপর।
বিস্ফোরণে দুজন আহত হয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিস্তারিত আসছে
