১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে ১১ ঘণ্টার আগুনে পুড়ল তুলার গুদাম

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুরে ১১ ঘণ্টার আগুনে পুড়ল তুলার গুদাম

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুরের কেওয়া নতুন বাজারে এস বি এস টেক্সটাইল মিলস্ লিমিটেডের তুলার গুদামে আগুন ধরে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2022, 12:44 AM

Updated : 09 Dec 2022, 12:44 AM

গাজীপুরের শ্রীপুরে তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে ১১ ঘণ্টা পর। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শ্রীপুর উপজেলার কেওয়া নতুন বাজার এলাকায় এস বি এস টেক্সটাইল মিলস্ লিমিটেডের তুলা ও সুতার গুদামে আগুন লাগে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন জানান, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের ৮০ জন সদস্য রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরেফীন জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। এরপর কাপাসিয়া ও ময়মনসিংহের ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। পরে যোগ দেওয়া জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটিসহ মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

“সাত ইউনিটের ৮০ জন সদস্যের চেষ্টায় রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে।”

হতাহতের কোনো খবর পাওয়া যায়নি; আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে, বলেন আরেফীন।

তিনি আরও জানান, গুদামে অনেক তুলা মজুত ছিল। তবে তা কী পরিমাণ নিশ্চিত নয়। এটা অনেক বড় একটা তুলার গুদাম। গুদামে আগুন লাগার সঙ্গে সঙ্গে দ্রুত ছড়িয়ে যায়।

পানি সংকটের বিষয়ে তিনি বলেন, “কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় যে সরঞ্জামাদি আছে সেভাবে আমরা কারখানায় পর্যাপ্ত পরিমাণ পানি পাইনি। আমরা আশপাশের কারখানা থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছি; পাশের একটি পুকুর থেকেও পানি আনা হয়।”

এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হবে বলে তিনি জানান।

আরও পড়ুন:

পুরানো খবর:

গাজীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড

পুরানো খবর:

গাজীপুরে তুলার গুদামে আগুন, নির্বাপণ ব্যাহত ‘পানির সংকটে’