১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড

দুপুর পৌণে একটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

গাজীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড

আগুনে  পুড়ছে এসবিএস টেক্সটাইল মিলস্ লিমিটেড নামের কারখানা তুলার গুদাম।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2022, 01:30 PM

Updated : 08 Dec 2022, 01:30 PM

গাজীপুরের নতুন বাজার এলাকায় একটি কারখানার তুলার গুদামে আগুন লেগেছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এসবিএস টেক্সটাইল মিলস্ লিমিটেড নামের কারখানা তুলার গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর পৌণে একটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন। 

তিনি জানান, গাজীপুরের শ্রীপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এছাড়া কাপাসিয়া ও জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে আরো দুইটি ইউনিট পথে রয়েছে। 

আগুনের কারণ ও কেউ হতাহতের খবর এখনো জানা যায়নি বলে জানান এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।