২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে মালিকবিহীন ৪ হাজার লিটার ডিজেল জব্দ

জব্দ করা ডিজেল মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

চাঁদপুরে মালিকবিহীন ৪ হাজার লিটার ডিজেল জব্দ

অভিযানে জব্দ করা ড্রাম ভর্তি ডিজেল।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2023, 11:29 AM

Updated : 05 Jul 2023, 11:29 AM

চাঁদপুরে অভিযান চালিয়ে চার হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোস্ট গার্ড। 

মঙ্গলবার রাতে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, মতলব উত্তর উপজেলার দশআনি লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে এই ডিজেল জব্দ করা হয়েছে। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে লঞ্চঘাট এলাকায় পরিচালিত অভিযানে একটি গোডাউনে তল্লাশি চালিয়ে ৪ হাজার লিটার চোরাই ডিজেল পাওয়া যায়। তবে জব্দ করা এসব ডিজেলের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

তিনি আরও জানান, পরবর্তীতে জব্দ করা ডিজেল মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। 

অভিযানে মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান খানসহ কোস্ট গার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।