কুড়িগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ফাহিম বাড়ির বাহিরে খেলার সময় সকলের অগোচরে পুকুরে পড়ে যায়।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ির সামনের পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর বাজারে এ ঘটনা ঘটে বলে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক জানান।
নিহত ছয় বছর বয়সি ফাহিম পশ্চিম দিকে অনন্তপুর গ্রামের মমিনুল হকের ছেলে।
স্থানীয়দের বরাতে ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জানান, সকালে ফাহিম বাড়ির বাহিরে খেলার সময় সকলের অগোচরে পুকুরে পড়ে যায়।
বিকালের দিকে পথচারীরা পুকুরের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখে ডাক-চিৎকার করেন।
পরে পরিবারের লোকজন পুকুর থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে বলে জানান ইউপি চেয়ারম্যান।
ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
