বেড়াতে গিয়ে মোটরসাইকেলে প্রাণ গেল আরও এক কিশোরের
গাছের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই নবম শ্রেণির ওই ছাত্রের মৃত্যু হয়।
ঈদে ঘুরতে গিয়ে কুড়িগ্রামের রাজারহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় স্কুল পড়ুয়া এক কিশোর নিহত হয়েছেন।
মো. সহবান (১৫) নামের ওই কিশোর নবম শ্রেণির ছাত্র।
শনিবার রাত পৌনে ১০টার দিকে রংপুর-কুড়িগ্রাম সড়কের ছিনাই বাজারের কাছে এ ঘটনা ঘটে বলে স্থানীয়দের বরাতে পুলিশ জানায়।
নিহত সহবান কাঁঠালবাড়ি ইউনিয়নের রায়পুর গ্রামের মো. লিপটন ব্যাপারীর ছেলে।তার মা কাঁঠালবাড়ি ইউনিয়নের সংরক্ষিত আসনের কাউন্সিলর সীমা বেগম।
স্থানীয়রা জানান, ঈদের সমবয়সী তিনজন মোটরসাইকেল করে দাশের হাট বাজার থেকে ছিনাই বাজারে যাচ্ছিলেন ঘুরতে। ছিনাই বাজারের কাছে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালক সহবান মারা যান। পরে স্থানীয় লোকজন নিহতের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
রাজারহাট থানার ওসি আব্দুল্লাহ হীল জামান জানান, দুর্ঘটনার প্রাথমিক খবর র পর আরও খোঁজ খবর নিচ্ছেন তারা।
