২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: ফরিদপুরে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৩ জন

এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১১ জন।

ডেঙ্গু: ফরিদপুরে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৩ জন

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2023, 04:25 PM

Updated : 15 Aug 2023, 04:25 PM

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণ গেছে আরও একজনের। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ১১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক জানান। 

মৃত বিশ্বজিৎ সাহা (৫৫) ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ গ্রামের সঞ্জয় সাহার ছেলে। 

মঙ্গলবার চিকিৎসক এনামুল হক বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোমবার বিকালে বিশ্বজিৎ হাসপাতালে ভর্তি হন। রাতে মারা যান তিনি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৫ জন। 

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৩ জন রোগী। আর চিকিৎসাধীন রয়েছেন ৩৪২ জন।

এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১১ জন; তাদের মধ্যে রাজবাড়ীর চার জন, ফরিদপুরের পাঁচ জন, মাগুরার একজন ও মাদারীপুরের একজন রয়েছেন বলে তিনি জানান। 

এ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দুই হাজার ৯১৩ জন; এর মধ্যে দুই হাজার ৫৬০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে সিভিল সার্জন জানান।

 আরও পড়ুন:

ফরিদপুরে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

ফরিদপুরে ডেঙ্গুতে যুবকের মৃত্যু