২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর জেনারেল হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে সাতজনের মৃত্যু হয়েছে।

ফরিদপুরে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

ফরিদপুর জেনারেল হাসপাতাল।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2023, 05:09 PM

Updated : 08 Aug 2023, 05:09 PM

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান এ তথ্য জানান।

মৃত মাহাবুব মিয়া (৩৫) মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর গ্রামের বাসিন্দা।

সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, “ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সোমবার বিকালে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন মাহাবুব মিয়া। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।”

তিনি আরও বলেন, “এর আগে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে  ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনে মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজবাড়ীর তিন, ফরিদপুরের দুই এবং মাগুরার একজন।”

ছিদ্দীকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২০ রোগী । বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৩৩৮ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৯ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি। 

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৯৯৮; এর মধ্যে এক হাজার ৬৫৩ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আরও পড়ুন:

পুরনো খবর:

ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৭ জন
ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু
ফরিদপুরে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৮৯