২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ‘৬৫ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট’ জব্দ, আটক ২

পুলিশ সুপার বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2023, 11:58 PM

Updated : 30 Aug 2023, 11:58 PM

খাগড়াছড়ি জেলার সীমান্ত পথে আনা প্রায় ৬৫ লাখ টাকার মূল্যের বিদেশি সিগারেট জব্দের কথা জানিয়েছে জেলা পুলিশ।

বুধবার বিকালে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর এক প্রেস ব্রিফিং জানান, দুপুরে জেলা শহরের শান্তিনগরে সাধন মাস্টারের ভাড়া বাসা থেকে চোরাইপথে আনা সিগারেটসহ দুজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন: দীঘিনালার বোয়ালখালির সরণ দেব (৪২) ও গঞ্জপাড়ার মো. রাজু (২৩)।

এ ব্যাপারে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম ও ডিবি পুলিশের মোহাম্মদ শামসুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

চোরাচালানের বিরুদ্ধে পুলিশের নজরদারী বাড়ানোর কথা উল্লেখ করে পুলিশ সুপার বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার অনুরোধ জানান।