১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে রিজার্ভ ফোর্স এসপির ফোন জব্দ, আছেন নজরদারিতে

তার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে বলছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 11:19 PM

Updated : 11 Nov 2026, 11:19 PM

চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার এক কর্মকর্তাকে নজরদারিতে রেখে তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

নজরদারিতে রাখা পুলিশ কর্মকর্তার নাম মোহাম্মদ জাহাংগীর আলম। তিনি চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে। তদন্তের স্বার্থে তার দুইটা মোবাইল জব্দ করা হয়েছে।”

তবে এসপি জাহাংগীরের বিরুদ্ধে অভিযোগটি কি নিয়ে তা জানাতে অস্বীকৃতি জানান ডিআইজি।

নজরদারিতে থাকা এসপি জাহাংগীর ২০২৪ সালে জুলাই আন্দোলনের সময় ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন।