২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে পাট খেতে কাজ করার সময় বজ্রপাতে নারীর মৃত্যু

দুপুরে বৃষ্টিতে ভিজে বাড়ির পাশে খেতে পাট কাটছিলেন নারগিস।

পঞ্চগড়ে পাট খেতে কাজ করার সময় বজ্রপাতে নারীর মৃত্যু

ফাইল ছবি

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2023, 11:36 PM

Updated : 21 Jul 2023, 11:36 PM

পঞ্চগড় সদর উপজেলায় পাট খেতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন এক নারী।

শুক্রবার দুপুরে হাড়িভাসা ইউনিয়নের খালপাড়ায় এ ঘটনা ঘটে বলে পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা জানান।

নিহত নারগিস আক্তার (৪৫) ওই এলাকার হামিদুল ইসলামের স্ত্রী।

স্থানীয়দের বরাতে হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বলেন, দুপুরে বৃষ্টিতে ভিজে নারগিস বাড়ির পাশে নিজেদের খেতে পাট কাটার কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে খেতেই অচেতন হয়ে পড়েন তিনি।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি আব্দুল লতিফ।