চুয়াডাঙ্গায় নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
শনিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
চুয়াডাঙ্গার দর্শনায় নাশকতার মামলায় বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে পৌরসভার পরানপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা।
গ্রেপ্তার নাহারুল ইসলাম (৪৬) ওই এলাকার বাসিন্দা। তিনি দর্শনা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক।
ওসি বিপ্লব কুমার সাহা বলেন, নাহারুল ইসলামকে পুরনো নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
