২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ট্রাক উল্টে দুই শ্রমিকের মৃত্যু

আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2022, 10:15 AM

Updated : 01 Feb 2024, 08:15 PM

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় কাঠ বোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিকের প্রাণ গেছে। আহত হয়েছেন চালকসহ আরও আটজন।

মঙ্গলবার সকালে উপজেলার তৈকর্মা এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে বলে গুইমারা থানার ওসি মো. রশিদ আহমেদ জানান।

মৃতরা হলেন- মোহাম্মদ রাজু ও মোহাম্মদ ইলিয়াস।

ওসি রশিদ বলেন, কাঠবোঝাই ট্রাকটি সড়কের পাশে উল্টে গেলে শ্রমিকরা এর নিচে চাপা পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মানিকছড়ি থানার ওসি মো. শাহনুর আলম বলেন, “ট্রাক উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। আর চালকসহ আহত আটজন চিকিৎসাধীন। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।”