২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে পুলিশ ও ছাত্রলীগের মামলায় বিএনপির ১২০০ নেতাকর্মী

মামলায় বিএনপির দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

জয়পুরহাটে পুলিশ ও ছাত্রলীগের মামলায় বিএনপির ১২০০ নেতাকর্মী

জয়পুরহাটে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2023, 07:52 PM

Updated : 19 Jul 2023, 07:52 PM

জয়পুরহাটে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি পালনকালে সংঘর্ষের ঘটনায় পুলিশ ও ছাত্রলীগ নেতা বাদী হয়ে দুটি মামলা করেছে। মামলায় ১২০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার সংগঠিত সংঘর্ষের ঘটনায় সদর থানার এসআই রুবেল বাদী হয়ে বুধবার বিএনপির ৮১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করেছেন।

অপরদিকে জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা বাদী হয়ে বিএনপির দেড়শ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করে আরেকটি মামলা করেছেন।

জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ন কবীর বলেন, পুলিশের মামলায় আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগ আনা হয়েছে। অপরদিকে ছাত্রলীগের মামলায় সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা ও মারপিটের অভিযোগ আনা হয়েছে।

মামলায় জয়পুরহাট সদর উপজলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম এবং জাতীয়তাবাদী ছাত্রদলের মারজান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের মামলায় অভিযোগ করা হয়, মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে আওয়ামী লীগ ও বিএনপি। এ সময় নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয় পড়েন। সংঘর্ষ থামাতে গেলে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে রেললাইনের পাথর ও ইট ছুড়ে। লাঠিসোটা নিয়ে পুলিশের কাজে বাধা দেয়। 

সংঘর্ষে উভয় দলের কমপক্ষ ২৫ নেতাকর্মী আহত হন। এ সময় জেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আানে।