১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

শেরপুরে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে কৃষকলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার জহুরুল ইসলাম শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Oct 2026, 05:14 PM

Updated : 11 Oct 2026, 05:14 PM

শেরপুরের শ্রীবরদী উপজেলায় অষ্টম শ্রেণি পড়ুয়া ভাতিজীকে ধর্ষণের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ কৃষকলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

শ্রীবরদী থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ মিয়া জানান, শনিবার দুপুরে খামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

গ্রেপ্তার জহুরুল ইসলাম শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি। রোববার তাকে শেরপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

বিস্তারিত আসছে …