২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আলোকদিয়া চরের পানিতে খেলতে গিয়ে ডুবে যায় শিশু দুটি।

সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2023, 10:11 AM

Updated : 14 Jul 2023, 10:11 AM

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে, যারা সম্পর্কে চাচাতো ভাই।

বৃহস্পতিবার সন্ধ্যায় হাটিকুমরুল ইউনিয়নের আলোকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে সলঙ্গা থানার ওসি এনামুল হক জানান। 

মৃত শিশুরা হলে– আলোকদিয়া মধ্যপাড়া গ্রামের শামীম হোসেনের ছেলে আবু হুরায়রা (৭) এবং আলোকদিয়া দক্ষিণ পাড়া এলাকার আবুল হাশেমের ছেলে সিয়াম (৬)। 

ওসি এনামুল হক বলেন, বৃহস্পতিবার বিকেলে আলোকদিয়া চরের পানিতে খেলতে যায় ওই দুই শিশু। সবার অজান্তে তারা পানিতে ডুবে যায়।

সন্ধ্যার পর তাদের বাবা-মা খুঁজতে বেরিয়ে আলোকদিয়া চরের পানিতে ভাসমান অবস্থায় শিশু দুটির মরদেহ দেখতে পায়।

ওসি বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে স্বজনরা দুই শিশুর লাশ নিয়ে যায়।