২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের মাইক্রোবাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

কয়েকজন বন্ধু গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকা‌ থেকেমাইক্রোবাসে কিশোরগঞ্জের নিকলির যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

গাজীপুরের মাইক্রোবাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ির থানার বাইমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2023, 10:08 AM

Updated : 04 Aug 2023, 10:08 AM

গাজীপুর মহানগরীর কোনাবাড়ির থানার মাইক্রোবাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে কভার্ডভ্যান ও সড়ক বিভাজকে ধাক্কা দিলে দুই যাত্রীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরও ৮জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ির থানার বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোনাবাড়ি থানার এসআই মো. আবুল কাশেম।

নিহতরা হলেন, মো. শাহ আলম ও জুয়েল মিয়া। তবে বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

এসআই কাশেম জানান, শুক্রবার একটি হাইয়েস মাইক্রোবাসে চালকসহ কয়েকজন বন্ধু গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকা‌ থেকে কিশোরগঞ্জের নিকলির উদ্দেশ্য যাচ্ছিল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাইনবোর্ড বাইমাইল এলাকায় পৌঁছালে তাদের বহনকারী মাইক্রোবাসটির চাকা ফেটে যায়।

এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দাঁড়ানো কভার্ডভ্যান ও সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা চালকসহ ১০ জন আহত হয়।

তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তাদের দুইজনের মরদেহ ওই দুই হাসপাতালে আছে, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।