২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতা মামলায় বগুড়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

গ্রেপ্তার এ নেতার নামে থানায় ৪১টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

নাশকতা মামলায় বগুড়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2023, 06:27 PM

Updated : 25 Nov 2023, 06:26 PM

নাশকতা মামলায় বগুড়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভোরে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ।

গ্রেপ্তার জাহাঙ্গীর বগুড়া শহরের নবাববাড়ি এলাকার বাসিন্দা। তার নামে থানায় ৪১টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

ওসি সাইহান বলেন, ২৯ অক্টোবর থেকে বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলাকালে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের ওপর হামলা, হাতবোমা বিস্ফোরণের অভিযোগে জাহাঙ্গীরসহ অন্য নেতাকর্মীদের নামে ৪১টি মামলা করেছে পুলিশ। গ্রেপ্তার এড়াতে তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন।

শুক্রবার রাতে গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে ঢাকা থেকে শনিবার ভোরে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান।

দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।