২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় নৌকাডুবির ৭ ঘণ্টা পর মিলল জেলের লাশ

নৌকা নিয়ে বিষখালী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন আবুল হোসেন, বেলা ১২টার দিকে আকস্মিক ঝড়ে তার নৌকাটি উল্টে যায়।

বরগুনায় নৌকাডুবির ৭ ঘণ্টা পর মিলল জেলের লাশ

প্রতীকী ছবি।

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2023, 09:14 PM

Updated : 01 Aug 2023, 09:14 PM

বরগুনার বিষখালী নদীতে নৌকাডুবিতে নিখোঁজের সাত ঘণ্টা পর এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বামনা উপজেলার চলাভাঙ্গা এলাকায় বিষখালী নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার শাফায়াত আবরার।

নিহত জেলের নাম আবুল হোসেন মুসুল্লী (৫৫)। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের পূর্ব লেমুয়া গ্রামের জিন্নাত হোসেন মুসুল্লীর ছেলে।

স্থানীয়দের বরাত কোস্টগার্ডের স্টেশন কমান্ডার জানান, দুপুরে নৌকা নিয়ে বিষখালী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন আবুল হোসেন। বেলা ১২টার দিকে আকস্মিক ঝড়ে তার নৌকাটি উল্টে যায়। পরে নৌকাটি ভাসতে ভাসতে কাকচিড়া টার্মিনালের কাছে চলে আসে। কিন্তু তখন পর্যন্ত আবুল হোসেনকে পাওয়া যায়নি।

পরে সন্ধ্যায় চলাভাঙ্গা এলাকায় বিষখালী নদীতে আবুল হোসেনের লাশ পাওয়া যায়।