২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ড পাওয়া নারীর মৃত্যু

কছিরন জামালপুর সদর থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি ছিলেন।

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ড পাওয়া নারীর মৃত্যু

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2023, 07:51 PM

Updated : 22 Oct 2023, 07:51 PM

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ড পাওয়া এক নারী হাজতির মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকালে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান বলে কাশিমপুর মহিলা কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. শাহজাহান আহমেদ জানান।

মৃত কছিরন (৪৫) জামালপুর সদর থানার গোপালপুর এলাকার লোকমান হোসেনের স্ত্রী।

কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কছিরন জামালপুর সদর থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি ছিলেন। দুপুরে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে বিকাল ৩টায় কছিরনকে মৃত ঘোষণা করেন।

কছিরনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় বলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক মাহমুদা আক্তার জানান।

জেল সুপার শাহজাহান বলেন, ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন কছিরন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখান থেকে গত ২০ অগাস্ট তাকে কাশিমপুর কারাগারে আনা হয়।

আগে থেকেই কছিরনের হার্টের একটি ভালভ নষ্ট ছিল বলে জানান জেল সুপার।

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]