২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে ২৪ ঘণ্টায় ৩৬ ডেঙ্গু রোগী হাসপাতালে

জেলায় এ পর্যন্ত ৮৫০ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

রাজবাড়ীতে ২৪ ঘণ্টায় ৩৬ ডেঙ্গু রোগী হাসপাতালে

রাজবাড়ী সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2023, 06:40 PM

Updated : 13 Aug 2023, 06:40 PM

রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে; গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার সকালে রাজবাড়ীর সিভিল সার্জন ইব্রাহিম টিটোন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সিভিল সার্জন বলেন, এর মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে ২৪, পাংশা উপজেলায় পাঁচ, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালতে ৬৭ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তিনি।  

জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৮৫০ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ মধ্যে সুস্থ হয়েছেন ৭৮৩ রোগী।

ইব্রাহিম টিটোন আরও বলেন, সারাদেশের মত রাজবাড়ীতেও ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ‍্যা বাড়ছে। ডেঙ্গুর প্রকোপ কমাতে মশা নিধন ও ডেঙ্গু থেকে বাঁচতে বাড়ির চারপাশ পরিষ্কার-পরিছন্ন রাখতে হবে। ঘুমানোর সময় মশারি টানাতে হবে।

সেই সঙ্গে জনপ্রতিনিধিদের সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।