২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনের রায়মঙ্গল নদী থেকে বাঘের মরদেহ উদ্ধার

এ ব্যাপারে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান এক বন কর্মকর্তা।

সাতক্ষীরা প্রতিনিধি

Published : 25 Nov 2023, 10:28 PM

Updated : 25 Nov 2023, 10:28 PM

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বনবিভাগের রায়মঙ্গল নদী থেকে একটি বাঘের পচা-গলা মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বনজীবীদের ফোন পেয়ে শুক্রবার রাতে কাচিকাটা টহল ফাঁড়ির সদস্যরা ওই নদীর ভাটিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করেন বলে বন বিভাগের সহকারী রেঞ্জ কর্মকর্তা নুরুল আলম জানান। 

এ ব্যাপারে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান নুরুল। 

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক এ কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, থানায় সাধারণ ডায়েরির পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।