২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বসতঘরের আগুনে কনস্টেবলের মৃত্যু, আহত ৩

রুবেলসহ পুলিশের পাঁচ সদস্য একটি টিনশেড ঘর ভাড়া নিয়ে থাকতেন।

হবিগঞ্জে বসতঘরের আগুনে কনস্টেবলের মৃত্যু, আহত ৩

আগুনে পুড়ে যাওয়া ঘর।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2022, 12:41 PM

Updated : 06 Dec 2022, 12:43 PM

হবিগঞ্জে বসতঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন পুলিশ সদস্য। 

মঙ্গলবার ভোরে শহরের ২ নম্বর পুল এলাকায় এ ঘটনাটি ঘটে বলে হবিগঞ্জ সদর থানার ওসি মো. গোলাম মর্তুজা। 

নিহত পুলিশ সদস্য রুবেল মিয়া (২৫) হবিগঞ্জ ট্রাফিক অফিসে কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। তার বাড়ি সিলেটে। 

Image

আগুনে পুড়ে যাওয়া ঘর।

ওসি মো. গোলাম মর্তুজা জানান, রুবেলসহ পুলিশের পাঁচ সদস্য ২ নম্বর পুল এলাকায় একটি টিনশেড ঘর ভাড়া নিয়ে থাকতেন। তাদের একজন সোমবার ছুটিতে বাড়ি যান। রাতে সেখানে চার জন ঘুমিয়ে ছিলেন। ভোরে অগ্নিকাণ্ডে রুবেল মিয়া পুড়ে মারা যান। বাকি তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। 

হবিগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক জাকারিয়া হায়দার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন। এ সময় একজনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয় এবং তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।