২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ঘরে পড়ে ছিল বৃদ্ধ দম্পতির হাত-পা বাঁধা লাশ

তারা ওই এলাকার দুলাল দাসের বাড়ির পাহারাদার হিসেবে বসবাস করতেন।

চাঁদপুরে ঘরে পড়ে ছিল বৃদ্ধ দম্পতির হাত-পা বাঁধা লাশ

হাজীগঞ্জ উপজেলায় পূর্ব বড়কুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের দাসপাড়া এলাকার বাড়ি থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2023, 05:24 PM

Updated : 22 Oct 2023, 05:24 PM

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বৃদ্ধ স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে পূর্ব বড়কুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের দাসপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানানহাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ।

নিহতরা হলেন, উত্তম বর্মণ (৬২) ও তার স্ত্রী কাজলী রাণী বর্মণ (৫৫) । তারা ওই এলাকার দুলাল দাসের বাড়ির পাহারাদার হিসেবে বসবাস করতেন। দুলাল দাস নারায়ণগঞ্জে বসবাস করেন।

স্থানীয় বাসিন্দা সবিতা সাহা জানান, সকালে ফুল তুলতে গিয়ে দেখেন ঘরের দরজা খোলা। ডাকার পরও কারও সাড়া শব্দ না পেয়ে পাশের বাসার লোকজনকে খবর দেন। পরে তারা দেখেন ঘরে দু’জনের হাত-পা বাঁধা লাশ পড়ে আছে।

ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিব জানান, ওই বৃদ্ধ দুই বিয়ে করেছিলেন। এক স্ত্রীকে নিয়ে দুলাল দাসের বাড়িতে থাকতেন। এই স্ত্রীর কোনো সন্তান নেই। আগের স্ত্রীর ঘরে সন্তান রয়েছে।

“পারিবারিক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে অনেকে ধারণা করছেন। এ ছাড়া এলাকায় চুরি-ডাকাতির ঘটনা বেড়ে চলছে। তেমন কোনো ঘটনাকে কেন্দ্র করেও এ হত্যাকাণ্ড ঘটতে পারে।”

ওসি মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, ওই দম্পতিকে হাত-পা বেঁধে বালিশচাপা দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে বলেন, ঘটনার তদন্ত চলছে; স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক ]