২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাফ নদীর তীরে ভেসে এল অজ্ঞাত যুবকের লাশ

পুলিশ জানায়, যুবকের বয়স ৩৫ বছর হতে পারে। তার পরনে ছিল হাফ প্যান্ট ও টিশার্ট।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2023, 11:00 PM

Updated : 22 Dec 2023, 11:00 PM

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর তীরে ভেসে আসা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছেন পুলিশ। 

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জেটির নাফ নদীর কেওড়া বাগান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানান।

তিনি জানান, যুবকের বয়স ৩৫ বছর হতে পারে। তার পরনে ছিল হাফ প্যান্ট ও টিশার্ট।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সন্ধ্যার দিকে নদীটির ওই স্থানে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

পরে তাদের দেওয়া খবরে টেকনাফ নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

তারা সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।