১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে সুতার কারখানায় আগুন

এদিন রাতে মহানগরীর পূবাইলে একটি ঝুটের গুদামেও অগ্নিকাণ্ড ঘটেছে।

গাজীপুরে সুতার কারখানায় আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আল আকসা নামে একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2024, 11:30 PM

Updated : 15 Jan 2024, 11:30 PM

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খাড়াজোড়া এলাকায় আল আকসা সুতার কারখানায় অগ্নিকাণ্ড ঘটে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ্ আল আরেফিন জানান।

তিনি বলেন, আগুনের খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে কাজ শুরু করে। পরে টাঙ্গাইলের মির্জাপুর ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট কাজে যোগ দেয়। পৌনে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের ব্যাপারে চেষ্টা করেও আল আকসা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

ঝুট গুদামে আগুন 

এদিকে গাজীপুর মহানগরীর পূবাইলে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।

সোমবার রাত ৯টার দিকে পূবাইল থানার আক্কাছ মার্কেট এলাকার আগুনের ঘটনা ঘটে বলে টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রবিউল ইসলাম জানান।

তিনি বলেন, টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।