২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

২০০৩ সালের ১২ জুন নাম-পরিচয় গোপন করে ভুয়া কাবিননামায় ওই তরুণীকে বিয়ে করেন আহম্মদ।

নাটোরে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

নাটোরে রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2023, 03:39 PM

Updated : 29 Aug 2023, 03:47 PM

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ভুয়া কাবিননামায় বিয়ে ও ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. আনিসুর রহমান জানান।

দণ্ড পাওয়া মো. আহম্মদ আলী (৪৭) লালপুর উপজেলার গোদরা এলাকার বাসিন্দা।

মামলার বরাতে পিপি আনিসুর বলেন, “২০০৩ সালের ১২ জুন আহম্মদ বড়াইগ্রাম এলাকায় তার এক আত্মীয়ের পরিচয় দিয়ে এক তরুণীর (১৮) বাড়িতে বেড়াতে যান। পরে আহম্মদ ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেন। এক পর্যায়ে নাম-পরিচয় গোপন করে ভুয়া কাবিননামায় ওই তরুণীকে বিয়ে করেন আহম্মদ।

“বিয়ের পরে ওই তরুণীকে স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করেন আহম্মদ। পরে আহম্মদের আসল পরিচয় জানতে পারলে তার বিরুদ্ধে মামলা করেন ওই তরুণীর বাবা।”

পিপি আরও জানান, সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

তবে জরিমানার টাকা ভুক্তভোগী ওই তরুণীকে দেওয়ার আদেশ দেন বিচারক।