২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কনডম দিয়ে সাজসজ্জা: ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা সিনিয়র স্টাফ নার্সের

মঙ্গলবার দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি।

কনডম দিয়ে সাজসজ্জা: ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা সিনিয়র স্টাফ নার্সের

বিজয় দিবস উপলক্ষে শরীয়তপুর সদর হাসপাতালে সাজসজ্জায় বেলুনের বদলে সরকারি নিরাপদ কনডম ব্যবহার করা হয়।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2022, 01:11 PM

Updated : 20 Dec 2022, 01:10 PM

বিজয় দিবস উপলক্ষে শরীয়তপুর সদর হাসপাতালে সৌন্দর্য বর্ধন ও সাজসজ্জায় কনডম ব্যবহারের ঘটনায় তদন্ত কমিটির কাছে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন অব্যহতি পাওয়া সিনিয়র স্টাফ নার্স রেজাউল।

মঙ্গলবার দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস সোবহানের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এই কথা জানিয়েছে তদন্ত কমিটি।

ডা. আবদুস সোবহান বলেন, এ ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তারা তদন্তের প্রতিবেদন জমা দিয়েছেন। তাতে সেদিন দায়িত্বরত ছয় জন স্টাফের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রেজাউল দোষী প্রমাণিত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

“রেজাউলও তদন্ত কমিটির কাছে ঘটনার স্বীকারোক্তি করে বলেছেন, বেলুন কম থাকার কারণে তিনি ভুলবশত এটা করে ফেলেছেন। তাকে ক্ষমা করে দেওয়ার আবেদনও তিনি জানিয়েছেন।”

এ ঘটনায় জরুরি বিভাগের ইনচার্জ ও সিনিয়র স্টাফ নার্স মো. রেজাউল করিমকে আগেই অব্যাহতি দেওয়া হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার হাসপাতালের জরুরি বিভাগে সৌন্দর্য বর্ধন ও সাজসজ্জার অংশ হিসেবে বেলুনের সঙ্গে সরকারি নিরাপদ কনডম ব্যবহার করা হয়।

পরে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। শনিবার হাসপাতালের কর্মকর্তাদের সমন্বয়ে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তিন কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দেওয়ার কথা ছিল।

এদিকে ঢাকা থেকে তিন সদস্যের একটি কমিটিও মঙ্গলবার শরীয়তপুরে আসার কথা রয়েছে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক।  

আরও পড়ুন:

পুরনো খবর:

কনডম দিয়ে সাজসজ্জা: শরীয়তপুরে নার্স বরখাস্ত, তদন্তে কমিটি