২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়কে গাছ ফেলে কভার্ডভ্যানে অগ্নিসংযোগ

পুলিশ জানায়, গাড়িটি সামনের অংশ পুড়ে গেছে তবে কেউ হতাহত হয়নি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2023, 04:00 PM

Updated : 06 Dec 2023, 04:02 PM

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সড়কে গাছের গুঁড়ি ফেলে কভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়ি সামনের অংশ পুড়ে গেছে তবে কেউ হতাহত হয়নি।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাপাসিয়া-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের বড়পুশিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান ।

কভার্ডভ্যানের চালক মো. সুমন বলেন, “গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে খালি কভার্ডভ্যান নিয়ে নরসিংদীর ঘোড়াশালের প্রাণ-আরএফএল গ্রুপের কারখানায় যাচ্ছিলাম।

“ওই এলাকায় এলে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে গাছের গুঁড়ি দিয়ে রাস্তা বন্ধ করে এবং ইট দিয়ে গাড়ির সামনের গ্লাস ভেঙে পেট্টোল দিয়ে আগুন ধরিয়ে পশ্চিম দিকে চলে যায়।”

পুলিশ পরিদর্শক আজিজুল বলেন, এলাকাবাসী, পুলিশ ও কাপাসিয়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হই। এতে গাড়ি সামনের অংশ পুড়ে গেছে তবে কেউ হতাহত হয়নি।

এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।