২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে চোরাই গাড়িসহ গ্রেপ্তার ৩

মিনহাজকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুটভুটিসহ আরও দুইজনকে গ্রেপ্তার করা

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2023, 06:03 PM

Updated : 22 Oct 2023, 06:03 PM

নাটোরের গুরুদাসপুর উপজেলা থেকে শ্যালো ইঞ্জিন চালিত একটি চোরাই ভুটভুটিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকালে গুরুদাসপুরের চাঁচকৈড় ও পাবনার চাটমোহর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে গুরুদাসপুর থানার ওসি মোহা. মোনোয়ারুজ্জামান জানান।

গ্রেপ্তাররা হলেন- চাঁচকৈড় মধ্যমপাড়া এলাকার প্রয়াত রায়হান মণ্ডলের ছেলে মো. মিনহাজ মণ্ডল (১৯) এবং চাটমোহরের বাঙ্গালা দিয়ারপাড়া এলাকার প্রয়াত রওশন আলীর ছেলে মো. রুবেল হোসেন (৩০)। অপরজন কিশোর।

ওসি মোনোয়ারুজ্জামান বলেন, গত বুধবার রাতে আনন্দনগর থেকে মো. মামুনুর রশীদের একটি ভুটভুটিটি চুরি হয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা করেন। পরে মিনহাজকে গ্রেপ্তার করে পুলিশ।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁচকৈড় ও চাটমোহরের কাটাখালী গ্রামে অভিযান চালিয়ে ভুটভুটিসহ আরও দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]