নেত্রকোণায় হেরোইন-ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
পুলিশ বলছে, তাদের কাছ থেকে ৬ দশমিক ১০ গ্রাম হেরোইন ও ১০টি ইয়াবা জব্দ করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় হেরোইন ও ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে পৌর শহরের টেংগাপাড়া এলাকার কাজী অফিসের মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান মোহনগঞ্জ থানার এসআই তাজুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন- টেংগাপাড়া এলাকার শাহিন খান পাঠান ওরফে রেনু পাঠান (৫১), বড়কাশিয়া গ্রামের আমিরুল ইসলাম বাবু (৩১) এবং দেওথান গ্রামের মো. আল আমিন (৩১)।
এসআই তাজুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ দশমিক ১০ গ্রাম হেরোইন ও ১০টি ইয়াবা জব্দ করা হয়। মাদক বিক্রির দেড় হাজার টাকাও তাদের কাছে পাওয়া যায়।
“তবে সহযোগী বারহাট্টা উপজেলার আলোকদিয়া গাইনপাড়া এলাকার লাবিন মিয়া পালিয়ে যান।
এসআই আরও বলেন, “গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন ধরে তারা মাদক বেচা- কেনা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এসআই।
