চারণ কবি রাধাপদ রায়ের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন
শহরের দয়াময়ী চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
কুড়িগ্রামের চারণ কবি রাধাপদ রায়ের ওপর হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার যৌথ উদ্যোগে শহরের দয়াময়ী চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ, উদীচী জেলা সংসদের সভাপতি আলী ইমাম দুলাল, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শঙ্কর রায়, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখর উপদেষ্টা মো. আমির উদ্দিন।
মানববন্ধনে বক্তারা কবি রাধাপদ রায়ের উপর হামলাকারীদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
