২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হারলেন জাসদের হাসানুল হক ইনু

ইনু ২৩ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।

হারলেন জাসদের হাসানুল হক ইনু

হাসানুল হক ইনু

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2024, 12:55 AM

Updated : 08 Jan 2024, 12:57 AM

১৪ দলীয় জোটের নেতা ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ আসন থেকে ভোট করে পরাজিত হয়েছেন।

রোববার দিনভর ভোট শেষে রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. এহেতেশাম রেজা বেসরকারিভাবে মিরপুর ও ভেড়ামারা নিয়ে গঠিত এই আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ফলাফল অনুযায়ী, কুষ্টিয়া-২ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা কামারুল আরেফিন ১ লাখ ১৫ হাজার ৭৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদ সভাপতি নৌকা প্রতীকের প্রার্থী হাসানুল হক ইনু পেয়েছেন ৯২ হাজার ৪৪৫ ভোট।

ইনু ২৩ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, কুষ্টিয়া-১ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক চৌধুরী ৮৯ হাজার ২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা পেয়েছেন ৫৩ হাজার ১০৫ ভোট।

কুষ্টিয়া-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মাহবুব-উল আলম হানিফ ১ লাখ ২৭ হাজার ৮০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার পেয়েছেন ৪২ হাজার ১৮১ ভোট।

কুষ্টিয়া-৪ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ ৯৮ হাজার ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সেলিম আলতাফ জর্জ পেয়েছেন ৮০ হাজার ১১১ ভোট।