২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ইউপিডিএফের অবরোধের মধ্যে সাজেকের পর্যটকবাহী গাড়িতে গুলি

ইউপিডিএফের চার নেতা নিহতের প্রতিবাদে খাগড়াছড়িতে সড়ক অবরোধ পালন করছিল সংগঠনটি।

ইউপিডিএফের অবরোধের মধ্যে সাজেকের পর্যটকবাহী গাড়িতে গুলি

খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে সোমবার সকালে এই অটোরিকশাটির গ্লাস ভাঙচুর করে দুর্বৃত্তরা।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2023, 06:43 PM

Updated : 18 Dec 2023, 07:26 PM

চার নেতাকর্মী হত্যার প্রতিবাদে পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফের অবরোধের মধ্যে খাগড়াছড়ি থেকে রাঙামাটির সাজেক যাওয়ার পথে পর্যটকবাহী গাড়িতে চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার বেলা ১১টার দিকে বাঘাইছড়ি উপজেলার শুকনাছড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন দীঘিনালা থানার ওসি মোহাম্মদ নুরুল হক।

তিনি বলেন, “সকালে পর্যটকবাহী পিকআপটি সাজেক যাওয়ার পথে শুকনাছড়ি এলাকায় গাড়ি থামানোর সংকেত দেয় দুর্বৃত্তরা। এ সময় চালক গাড়ি না থামানোয় তারা একটি ফাঁকা গুলি ছোড়ে।”

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়; বর্তমানে এ পথে চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।

নুরুল হক আরও বলেন, “ঘটনাটি রাঙামাটি ও দীঘিনালা সীমান্ত এলাকায় ঘটেছে। আমি ঘটনাস্থলে গিয়ে দেখি এটি সাজেক থানার আওতাধীন শুকনাছড়ি এলাকা।”

দুর্বৃত্তরা আতঙ্ক তৈরি করতে ফাঁকা গুলি ছুড়েছে; তবে কোনো পর্যটক আহত হয়নি বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে মোবাইলে সাজেক থানার ওসি আবুল হাসান খানের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।

তবে ওই গাড়িটির তিনটি গাড়ি পেছনে থাকা অটোরিকশার চালক মোহাম্মদ সুমন হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্বৃৃত্তরা পিকআপ গাড়িটির চাকার টায়ার লক্ষ্য করে গুলি করে। গুলিটি টায়ারে না লেগে রিংয়ে লেগে চলে যায়। যে কারণে কোনো দুর্ঘটনা ঘটেনি।

সাজেকের পথে চলাচলকারী গাড়িগুলোকে নিরাপত্তা দেওয়া হয়, তার মধ্যে কীভাবে এ ঘটনা ঘটল জানতে চাইলে ওই অটোরিকশার চালক বলেন, “নিরাপত্তা দেওয়া হয় বাঘাইহাট এলাকা থেকে। যেখানে ঘটনাটি ঘটেছে সেটি তার অন্তত দুই থেকে তিন কিলোমিটার আগে।

সুমন হোসেন আরও জানান, দুর্বৃত্তরা এদিন একটি অটোরিকশার (মাহেন্দ্র) গ্লাসও ভাঙচুর করে।

১১ ডিসেম্বর রাতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের অনিলপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফের চার নেতাকর্মী নিহত হয়।

এ ঘটনার প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে সড়ক অবরোধ পালন করছে ইউপিডিএফ।

আরও পড়ুন:

পুরানো খবর:

ইউপিডিএফের চার নেতা-কর্মীকে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

পুরানো খবর:

৪ ইউপিডিএফ নেতা হত্যা: হরতালের পর সোমবার অবরোধ

পুরানো খবর:

লোগাং ফেরাচ্ছে ৫ বছর আগের আতঙ্কের স্মৃতি

পুরানো খবর:

খাগড়াছড়িতে ৪ ইউপিডিএফ নেতাকে হত্যার ঘটনায় মামলা

পুরানো খবর:

পাহাড়ে ৪ ইউপিডিএফ নেতা হত্যা: ২০ ঘণ্টা পর লাশ উদ্ধার

পুরানো খবর:

খাগড়াছড়িতে ইউপিডিএফের ৪ জনকে গুলি করে হত্যা

পুরানো খবর:

খাগড়াছড়িতে অপহৃত ৩ ইউপিডিএফ সদস্য উদ্ধার