ইউপিডিএফের চার নেতা-কর্মীকে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ
খাগড়াছড়ি সদর থানার ওসি জানান, কোথাও এখনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের চার নেতা-কর্মীকে গুলি করে হত্যার প্রতিবাদের খাগড়াছড়ি জেলায় সড়ক অবরোধ করছে সংগঠনটি।
সোমবার সকাল থেকে সড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে অবরোধ করলে আন্তঃজেলা ও বিভিন্ন উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
শহরের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলও অপেক্ষাকৃত কম।
শহরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি তানভীর হাসান জানান, অবরোধের কারণে পুলিশের কিছু বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। তারা শহরের খবংপুড়িয়া, খাগড়াছড়ি-পানছড়ি সড়কের রাবার বাগান এলাকায় মোতায়েন আছে। তবে কোথাও এখনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
গত ১১ ডিসেম্বর রাতে জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নে প্রতিপক্ষ ইউপিডিএফের চার নেতা-কর্মীকে গুলি করে হত্যা করে।
প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার সারা জেলায় সড়ক অবরোধের ডাক দেয় সংগঠনটি।
আরও পড়ুন:
