২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হাওরে নৌকাডুবি, এক শ্রমিক নিখোঁজ

বুধবার ভোর ৫ টার দিকে উপজেলার লম্বাকান্দির পশ্চিম হাওরে এ ঘটনা ঘটে

সিলেটে হাওরে নৌকাডুবি, এক শ্রমিক নিখোঁজ

নিখোঁজ ফরিদ মিয়ার সন্ধানে অভিযান চলার সময় হাওরের পাড়ে জড়ো হন স্থানীয় মানুষ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2023, 05:02 PM

Updated : 12 Jul 2023, 05:02 PM

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় হাওরে নৌকাডুবিতে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

বুধবার ভোর ৫ টার দিকে উপজেলার লম্বাকান্দির পশ্চিম হাওরে নৌকা ডুবে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়।

নিখোঁজ ব্যাক্তির নাম ফরিদ মিয়া (৪৩)। তিনি কোম্পানীগঞ্জের পশ্চিম ইসলামপুর ইউনিয়নের লম্বাকান্দি গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ভোরে লম্বাকান্দি গ্রাম থেকে চেলাগাঙে চুনাপাথর উত্তোলনের কাজের উদ্দেশে ৪০ জন শ্রমিক নৌকা নিয়ে বের হয়েছিলেন। লম্বাকান্দির পশ্চিম হাওরে যাওয়ার পথে ঢেউয়ের তোড়ে নৌকাটি ডুবে যায়। বাকিরা সাঁতরে উঠলেও ফরিদ মিয়াকে খুঁজে পাওয়া  যায়নি।

তাকে উদ্ধারে অভিযান চলছে বলেও জানান ওসি।