হবিগঞ্জে নারীর রক্তাক্ত লাশ পড়ে ছিল মাঠে
নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে পুলিশ জানিয়েছে।
হবিগঞ্জ সদর উপজেলায় এক নারীর রক্তাক্ত লাশ খেলার মাঠ থেকে উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার চানপুর গ্রাম থেকে আছিয়া খাতুনের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব জানান।
নিহত ৫০ বছর বয়সী আছিয়া চানপুর গ্রামের আব্দুল জব্বার মিয়ার স্ত্রী।
এ ঘটনায় তার ছেলে আব্দুল মজিদকে (২৫) আটক করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা কাজী মিজান জানান, সকালে খেলার মাঠে আছিয়ার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। নিহতের শরীরের আঘাতের চিহ্ন দেখা গেছে।
সকালের কোনো এক সময় অছিয়াকে হত্যা করা হয়েছে বলে ধারণা ওসি অজয়ের।
তিনি বলেন, নিহতের ছেলেকে থানায় নিয়ে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ পরে বলা যাবে।
