২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রেনের সঙ্গে ধাক্কা, ২ বাইক আরোহীর মৃত্যু

রেলক্রসিং পার হওয়ার সময় ‘চিত্রা এক্সপ্রেস’ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।

টাঙ্গাইলে ট্রেনের সঙ্গে ধাক্কা, ২ বাইক আরোহীর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতী‌তে রেলের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2023, 08:59 PM

Updated : 22 Dec 2023, 08:59 PM

টাঙ্গাইলের কালিহাতী‌ উপজেলায় ট্রেনের স‌ঙ্গে ধাক্কা‌য় দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে; এতে আহত হ‌য়ে‌ছেন আরও এক আরোহী। 

শুক্রবার বিকালে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন টাঙ্গাইল রেলস্টেশন পুলিশের এসআই আকবর হোসেন। 

তবে তাৎক্ষ‌ণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়‌নি।

স্থানীয়দের বরাতে এসআই আকবর জানান, বিকাল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলে করে তিনজন হাতিয়া রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় ‘চিত্রা এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। 

স্থানীয়রা গুরুতর একজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করান বলে জানান তিনি।

রেলের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে। রেলক্রসিংটি অরক্ষিত বলে জানিয়েছে পুলিশ। 

নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান এসআই আকবর।