২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কুমিল্লায় চাষের ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের

জমি চাষ শেষে রাস্তায় উঠার সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

কুমিল্লায় চাষের ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের

মো. শামীম হোসেন

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2022, 06:17 PM

Updated : 18 Dec 2022, 06:17 PM

কুমিল্লার মনোহরগঞ্জে জমি চাষের ট্রাক্টর উল্টে এর চালক নিহত হয়েছেন।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার সাইকচাইল গ্রামের উত্তরপাড়া ব্রিজের পাশে এ ঘটনা ঘটে বলে মনোহরগঞ্জের নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির এসআই আবদুর রহিম জানান।

নিহত মো. শামীম হোসেন (৩৫) ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই আবদুর রহিম জানান, শামীম একাই ছিলেন। দুপুরে ওই ব্রিজের আশপাশের জমি চাষ শেষে রাস্তায় উঠার সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শামীম মারা যান।

আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।