১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় দগ্ধ লাশ উদ্ধার, পুলিশের ধারণা হত্যা

“ঘটনাস্থলে পাওয়া মানিব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।”

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2023, 12:52 AM

Updated : 24 Dec 2023, 12:52 AM

নেত্রকোণার মদন উপজেলার হাওর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কাইটাইল ইউনিয়নের শিবাশ্রম গ্রামের পাশে পাতুনিয়ার হাওর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে মদন থানা ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান।

নিহত ফজল হক (৩৯) উপজেলার কাইটাইল ইউনিয়নের জাওলা গ্রামের মৃত দারোগ আলীর ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, লোকজন হাওরে কাজ করতে গিয়ে মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশটি আগুনে পোড়া ছিল।

ওসি উজ্জ্বল কান্তি সরকার বলেন, “ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে হত্যার পর বন দিয়ে ঢেকে রেখে পালিয়ে যায়। ঘটনাস্থলে পাওয়া মানিব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোণা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।