Published : 18 Apr 2023, 10:04 PM
লক্ষ্মীপুরে পচা গরুর মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর পৌর মাংসের বাজারে এ অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম সিরাজুল সালেহীন।
মো. হেলাল উদ্দিন নামের এই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে সিরাজুল সালেহীন জানান।
ম্যাজিস্ট্রেট সালেহীন জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে অভিযানে ‘মেজবান গোস্তের দোকান’-এর মালিক মো. হেলাল উদ্দিনকে পচা ও বাসি মাংস রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী এই দণ্ড দেওয়া এ ছাড়া মুরগি বাজারে ওজনে কম দেওয়ায় কয়েকজনকে সতর্কও করা হয়েছে।
এ সময় পৌরসভার স্যানেটারি ইন্সেপেক্টর তাজুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।