২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

অল্প সময়ের মধ্যে পানির ৫০ ফুট গভীর থেকে তার লাশ উদ্ধার করে বলে জানান ডুবুরি মো. সাকিব।

কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

রাঙামাটির কাপ্তাই হ্রদে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে৷

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2023, 08:06 PM

Updated : 23 Jun 2023, 08:17 PM

রাঙামাটির কাপ্তাই হ্রদে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে৷

শুক্রবার বিকালে বালুরচর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. দিদারুল আলম।

নিহত তন্ময় বড়ুয়া (২২) রাঙামাটি শহরের রিজার্ভ বাজার ১ নম্বর পাথর ঘাটা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, তন্ময় ও তার বন্ধুরা ভ্রমণে বেরিয়ে হ্রদের মাঝখানের একটি দ্বীপে নৌকা ভিড়িয়ে গোসল করতে নামেন। এক পর্যায়ে তন্ময় তলিয়ে যান। বন্ধুরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

লিডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি ডুবুরি দল কিছুক্ষণ পরেই ৫০ ফুট গভীর থেকে তার লাশ উদ্ধার করে বলে জানান ডুবুরি মো. সাকিব।

রাঙামাটি কোতোয়ালী থানার ওসি আরিফুল আমীন বলেন, মরদেহ হাসপাতালে আছে, পরিবারকে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।