২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পায়রা বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে বন্দরে ‘সাগর কান্তা’

এখন পর্যন্ত মোট পাঁচটি জাহাজে ১ লাখ ৯০ হাজার মেট্রিক টন কয়লা এসেছে।

পায়রা বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে বন্দরে ‘সাগর কান্তা’

পায়রা বন্দরে ভিড়েছে কয়লাবাহী জাহাজ ‘সাগর কান্তা’।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2023, 04:16 PM

Updated : 11 Jul 2023, 04:16 PM

পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে বন্দরে ভিড়েছে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ ‘সাগর কান্তা’।

সোমবার বিকালে ৩৭ হাজার ১৩৩ টন কয়লা নিয়ে বন্দরের বহির্বিভাগে জাহাজটি নোঙর করে বলে সাংবাদিকদের জানান বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক মো. আজিজুর রহমান।

কয়লা সংকটে গত ৫ জুন পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন একেবারে বন্ধ হয়ে যায়। পরে ২২ জুন কয়লাবাহী জাহাজ এলে ফের ২৫ জুন উৎপাদেনে যায় কেন্দ্রটি।

এখন পর্যন্ত মোট পাঁচটি জাহাজে ১ লাখ ৯০ হাজার মেট্রিক টন কয়লা এসেছে।

‘সাগর কান্তা’ এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে। সকালে বন্দরের ইনারে নিয়ে আসা হয় জাহাজটি।

লাইটারেজের মাধ্যমে সেই কয়লা খালাস করা হচ্ছে বলে বন্দর কর্তৃপক্ষ জানায়।

এ নিয়ে চেষ্টা করেও পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কারও সঙ্গে কথা বলা যায়নি।