১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় ‘আকভান’: কক্সবাজার-সেন্টমার্টিন জাহাজ বন্ধ, দ্বীপে আটকা দেড় হাজার পর্যটক

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, টিকেট কাটা পর্যটকদের ভ্রমণ শেষ পর্যন্ত সম্ভব না হলে, তাদের টিকেটের মূল্য ফেরত দেওয়া হবে।

ঘূর্ণিঝড় ‘আকভান’: কক্সবাজার-সেন্টমার্টিন জাহাজ বন্ধ, দ্বীপে আটকা দেড় হাজার পর্যটক

ফাইল ছবি 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 01:54 PM

Updated : 19 Nov 2026, 02:03 PM

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের ফলে দ্বীপে ভ্রমণে যাওয়া দেড় হাজার পর্যটক আটকা পড়েছেন।

জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত মঙ্গলবার ও বুধবার সেন্টমার্টিনে বেড়াতে যাওয়া প্রায় দেড় হাজার পর্যটক বর্তমানে দ্বীপে অবস্থান করছেন।

বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকবে। পরিস্থিতির উন্নতি হলে পুনরায় জাহাজ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিস্তারিত আসছে …

পুরনো খবর:

১ নভেম্বর থেকে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে না